সুবর্ণজয়ন্তী

২০২৬ উদযাপন

পঞ্চাশ বছরের ইতিহাস, ঐতিহ্য, শিক্ষার মান, আদর্শ, গৌরব এবং ভবিষ্যতের প্রতিশ্রুতি — অগ্রণী বিদ্যালয় ও মহাবিদ্যালয়, রাজশাহী।

নিবন্ধনের পরিসংখ্যান

প্রাক্তন শিক্ষার্থী ৭২
বর্তমান শিক্ষার্থী ০
শিক্ষক ৫৬
কর্মচারী ১৫
অতিথি (শিশু সহ) ২৯
সর্বমোট ১৭২

অনুষ্ঠানের কাউন্টডাউন
আর মাত্র…
00
দিন
00
ঘণ্টা
00
মিনিট
00
সেকেন্ড
আমাদের গল্প

পঞ্চাশ বছরের পথ পরিক্রমা,

ইতিহাস, ঐতিহ্য, শিক্ষার মান, আদর্শ, গৌরব এবং ভবিষ্যতের প্রতিশ্রুতি

১৯৭৫ সালে রাজশাহী শহরের প্রাণকেন্দ্র রুয়েট চত্বর, কাজলা, মতিহার, রাজশাহীতে যাত্রা শুরু করে অগ্রণী বিদ্যালয় ও মহাবিদ্যালয়। গত পঞ্চাশ বছরে এই বিদ্যাপীঠ গড়ে তুলেছে হাজারো সরকারি-বেসরকারি চাকুরীজীবী, চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক, কর্মকর্তা, ব্যবসায়ী, শিল্পী ও উদ্যোক্তা।

আগামী ২৫ ও ২৬ ডিসেম্বর ২০২৬ (শুক্র ও শনিবার) তারিখে বিদ্যালয় প্রাঙ্গণেই আয়োজিত হতে যাচ্ছে এই ঐতিহাসিক সুবর্ণজয়ন্তী ২০২৬ উদযাপন। দুই দিনব্যাপী আয়োজনে থাকবে বর্ণাঢ্য র‍্যালি, গুণীজন সংবর্ধনা, স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, মেগা কনসার্ট এবং আপ্যায়ন ও প্রীতিভোজ।

২ দিনের আয়োজন

অনুষ্ঠানসূচি

বর্ণাঢ্য র‍্যালি, গুণীজন সংবর্ধনা, স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, মেগা কনসার্ট এবং আপ্যায়ন ও প্রীতিভোজ।

প্রথম দিন

২৫ ডিসেম্বর, শুক্রবার

সকাল ৯:৩০ — রাত ১০:০০
  • ৯:৩০ নিবন্ধন ও অতিথিদের সমবেত হওয়া
  • ১০:০০ বর্ণাঢ্য শোভাযাত্রা
  • ১০:৩০ নাস্তা বিরতি
  • ১১:০০ আনুষ্ঠানিক উদ্বোধন (জাতীয় সঙ্গীত • পতাকা/বেলুন উত্তোলন • স্বাগত বক্তব্য)
  • ১১:৩০ আলোচনা সভা ও গুণীজন সম্মাননা
  • ০১:০০ - ২:৩০ জুম্মার নামাজ ও দুপুরের খাবার বিরতি
  • ২:৩০ ব্যাচ ভিত্তিক স্মৃতিচারণ ১৯৮৭–২০০৬ ব্যাচ (২০টি ব্যাচ)
  • ৬:৩০ সাংস্কৃতিক অনুষ্ঠান (নিজস্ব শিল্পীবৃন্দ — সান্ধ্য পর্ব)
দ্বিতীয় দিন

২৬ ডিসেম্বর, শনিবার

সকাল ১০:০০ — রাত ১০:০০
  • ৯:৩০ সমবেত হওয়া
  • ১০:০০ ব্যাচ ভিত্তিক স্মৃতিচারণ ২০০৭–২০২৬ ব্যাচ (২০টি ব্যাচ)
  • ০১:০০ দুপুরের খাবার বিরতি
  • ২:৩০ অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন সংক্রান্ত আলোচনা
  • ৪:০০ শিশুদের ফানি গেমস (মজার খেলাধুলা)
  • ৫:০০ বিকেলের নাস্তা বিরতি
  • ৫:৩০ পুরস্কার বিতরণী, কৃতজ্ঞতা স্বীকার, সম্মাননা প্রদান ও সমাপনী বক্তব্য
  • ৬:৩০ সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেগা কনসার্ট
  • ৯:৪৫ আতশবাজি

বিশেষ দ্রষ্টব্য

  • ৪০টি ব্যাচকে (১৯৮৭–২০২৬) দুই দিনে সমানভাবে (২০+২০) ভাগ করা হয়েছে।
  • প্রতিটি কার্যক্রমের সময় আনুমানিক; বাস্তব উপস্থিতির ভিত্তিতে পরিবর্তন হতে পারে।
  •  সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলার স্বার্থে নির্ধারিত সময়সূচি অনুসরণ করার অনুরোধ করা হলো।
নিবন্ধন

ফি ও প্রাপ্ত সুবিধা

আপনার ব্যাচ ও অংশগ্রহণের ধরন অনুযায়ী প্রযোজ্য ফি দেখুন।

ক্যাটাগরি বিবরণ (SSC & HSC Batch) ফি উপহার
প্রাক্তন শিক্ষার্থী
একক, ১৯৮৬–২০০০
৳৩,০০০
ব্যাগ, থিম টি-সার্ট, শুভেচ্ছা উপহার
প্রাক্তন শিক্ষার্থী
একক, ২০০১–২০১৫
৳২,০০০
ব্যাগ, থিম টি-সার্ট, শুভেচ্ছা উপহার
প্রাক্তন শিক্ষার্থী
একক, ২০১৬–২০২৬
৳১,৬০০
ব্যাগ, থিম টি-সার্ট, শুভেচ্ছা উপহার
বর্তমান শিক্ষার্থী
৯ম–দ্বাদশ শ্রেণি, বিশেষ ফি
৳১,২০০
ব্যাগ, থিম টি-সার্ট
স্থায়ী শিক্ষকবৃন্দ
একক, শিক্ষক
৳৩,০০০
ব্যাগ, থিম টি-সার্ট, শুভেচ্ছা উপহার
খণ্ডকালীন শিক্ষকবৃন্দ
একক, শিক্ষক
৳২,০০০
ব্যাগ, থিম টি-সার্ট, শুভেচ্ছা উপহার
অবসরপ্রাপ্ত শিক্ষকবৃন্দ
একক, শিক্ষক
Free
ব্যাগ, থিম টি-সার্ট, শুভেচ্ছা উপহার
অফিস কর্মকর্তা ও কর্মচারী
একক, কর্মকর্তা
Free
ব্যাগ, থিম টি-সার্ট, শুভেচ্ছা উপহার
অতিথি
পরিবার- স্ত্রী/স্বামী
৳১,০০০
নিবন্ধিত অংশগ্রহণকারীর সঙ্গে — উপহার প্রযোজ্য নয়
শিশু
পরিবার- ৪+ বছর বয়সী সন্তান
৳৮০০
নিবন্ধিত অংশগ্রহণকারীর সঙ্গে — উপহার প্রযোজ্য নয়

শিশু নীতি: ৪ বছরের কম বয়সী শিশুদের প্রবেশ সম্পূর্ণ বিনামূল্যে। তবে তাদের জন্য কোনো উপহার প্রযোজ্য নয়।

কীভাবে রেজিস্ট্রেশন করবেন

চারটি সহজ ধাপ — তিন মিনিটেই আপনার আসন নিশ্চিত করুন

ক্যাটাগরি বাছাই

প্রাক্তন শিক্ষার্থী / বর্তমান শিক্ষার্থী/ বর্তমান ও প্রাক্তন শিক্ষক- আপনার ক্যাটাগরি নির্বাচন করুন

ফর্ম পূরণ ও পেমেন্ট

নাম, ব্যাচ (SSC/HSC), ফোন, ইমেইল, অতিথি সংখ্যা ও টি-শার্ট সাইজ দিন

ভেরিফিকেশন কোড

ফর্ম জমার পর পাবেন একটি ইউনিক রেজিস্ট্রেশন কোড — যেমন AGR-1998-024। এটি প্রিন্ট/ ডাউনলোড/ স্ক্রিনসট নিয়ে রাখুন

অনুষ্ঠানে প্রবেশ

রেজিস্ট্রেশন কোড অনুষ্ঠানের গেটে দেখান — ব্যাস!

নিবন্ধন প্যাকেজ ও ফি

আপনার নিবন্ধন সম্পন্ন করুন

নিচের ফর্ম পূরণ করেই নিবন্ধন সম্পন্ন করুন — ভেরিফিকেশন কোড পাবেন সাথে সাথে

রেজিস্ট্রেশন বন্ধ হবে
সময় বাকি…
00
দিন
00
ঘণ্টা
00
মিনিট
00
সেকেন্ড
Logo

Golden Jubilee 2026

Agrani School & College, Rajshahi · Registration

Step 1 of 2

Step 1: Registration Information

Academic Information

Personal Information


Current Job Information

Tell us what you do now. These details appear in the alumni directory.


Guardian Information (Optional)

কারা অংশ নিতে পারবেন

সবাইকে স্বাগতম

প্রাক্তন শিক্ষার্থী

SSC বা HSC- ১৯৮৬-২০২৬: যেকোনো ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী।

বর্তমান শিক্ষার্থী

নবম, দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণি।

প্রতিষ্ঠানের শিক্ষকমণ্ডলী

বর্তমান ও অবসরপ্রাপ্ত — সকল শ্রদ্ধেয় শিক্ষক।

অতিথি সদস্য

ক্তন শিক্ষার্থী এবং বর্তমান ও প্রাক্তন শিক্ষকবৃন্দের বাবা, মা, স্বামী, স্ত্রী ও সন্তান।