ফি প্রস্তুত রাখুন
রেজিস্ট্রেশন ফি বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে হবে। ফরম পূরণ শুরু করার আগে আপনার বিকাশ অ্যাকাউন্টে প্রয়োজনীয় ব্যালান্স আছে কিনা নিশ্চিত করুন।
চারটি সহজ ধাপ — মাত্র তিন মিনিটেই আপনার আসন নিশ্চিত করুন।
রেজিস্ট্রেশন ফি বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে হবে। ফরম পূরণ শুরু করার আগে আপনার বিকাশ অ্যাকাউন্টে প্রয়োজনীয় ব্যালান্স আছে কিনা নিশ্চিত করুন।
একটি স্পষ্ট, সাম্প্রতিক ও একক ব্যক্তির পাসপোর্ট সাইজ ছবি প্রস্তুত রাখুন। এই ছবিটি আই-ডি/এন্ট্রি পাস কার্ড এবং স্মরণিকার প্রোফাইলে ব্যবহৃত হবে।
পূর্ণ নাম (বাংলা ও ইংরেজি), ব্যাচ/পাসিং সেশন, শ্রেণি/বিভাগ, মোবাইল নম্বর, ই-মেইল, বর্তমান পেশা ও যোগাযোগের ঠিকানা আগে থেকেই গুছিয়ে রাখুন।
নিজ পাসিং ইয়ার বা ব্যাচ সম্পর্কে নিশ্চিত না হলে ফরম পূরণের পূর্বেই যাচাই করে নিন। এর ভিত্তিতেই ব্যাচভিত্তিক গ্রুপিং, আসন বিন্যাস, এন্ট্রি পাস, খাবার কুপন ও স্মরণিকার প্রোফাইল নির্ধারিত হবে। ভুল পাসিং ইয়ার দিলে নিবন্ধন বাতিল হতে পারে এবং ফি অফেরতযোগ্য।
রেজিস্ট্রেশন ফি, অনুষ্ঠানসূচি এবং ফি’র বিনিময়ে প্রাপ্ত সুবিধা—যেমন আই-ডি কার্ড, স্মরণিকা, খাবার ও উপহারসামগ্রী—সম্পর্কে বিস্তারিত জানতে সংযুক্ত রেজিস্ট্রেশন ও অনুষ্ঠান নীতিমালা মনোযোগ দিয়ে পড়ুন।
প্রদত্ত নাম, ব্যাচ ও যোগাযোগ নম্বর অনুযায়ী আই-ডি কার্ড ও স্মরণিকা প্রস্তুত হবে। তাই সাবমিট করার পূর্বে সব তথ্য পুনরায় ভালোভাবে যাচাই করুন; জমাদানের পর সংশোধনের সুযোগ সীমিত থাকবে।
সফলভাবে রেজিস্ট্রেশন সম্পন্ন হলে ইউনিক আইডিসহ পাওয়া কনফার্মেশন মেসেজ ডাউনলোড, প্রিন্ট বা স্ক্রিনশট করে সংরক্ষণ করুন। অনুষ্ঠানে প্রবেশের জন্য আইডি নম্বরটি প্রয়োজন হবে।
ফরম পূরণে কোনো সমস্যা হলে বা কোনো তথ্য নিশ্চিত না হলে হেল্পলাইন নম্বর/নিজ নিজ ব্যাচ প্রতিনিধির মাধ্যমে সহায়তা নিন।
এসএসসি পরীক্ষার আগেই বিদ্যালয় ত্যাগ করে থাকলে, আপনি শেষ যে শ্রেণিতে যাদের সঙ্গে অধ্যয়ন করেছিলেন তাদের এসএসসি পাশের বছরই আপনার ব্যাচের সাল হিসেবে গণ্য হবে।
চারটি সহজ ধাপ — মাত্র তিন মিনিটেই আপনার আসন নিশ্চিত করুন।
প্রাক্তন শিক্ষার্থী / বর্তমান শিক্ষার্থী/ বর্তমান ও প্রাক্তন শিক্ষক- আপনার ক্যাটাগরি নির্বাচন করুন।
✓ সময়: ~৩০ সেকেন্ড
নাম, ব্যাচ (SSC/HSC), ফোন, ইমেইল, অতিথি সংখ্যা ও টি-শার্ট সাইজ দিন।
✓ সময়: ~১ মিনিট
ফর্ম জমার পর পাবেন একটি ইউনিক রেজিস্ট্রেশন কোড — যেমন AGR-1998-024। এটি প্রিন্ট/ ডাউনলোড/ স্ক্রিনসট নিয়ে রাখুন।
✓ সাথে সাথে কনফার্মেশন
রেজিস্ট্রেশন কোড অনুষ্ঠানের গেটে দেখান — ব্যাস!
✓ একসাথে প্রিন্ট করার সুবিধা